Skip to main content

Posts

GO BACK Theory

Dr. Rafiqul Islam +8801832765910 GO BACK মানে হল পিছনে ফিরে যাওয়া; স্থান বা কালের দিক থেকে পিছনের দিকে ফিরে যাওয়া। একজন মানুষের বতর্মান অবস্থা থেকে কালের দিক থেকে পিছনে ফিরে গিয়ে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে যে জাইগোট বা প্রাণবীজ তৈরী হয়েছিল সেই মূল উৎসে ফিরে যাওয়াই হলো Go Back Theory বা প্রত্যাবর্তন তত্ত্ব। জাইগোট গঠনের পরপরই ব্যক্তির সুস্থতা ‍ও অসুস্থতা নির্ধারণ হয়ে যায়। এ বিষয়ে মাহমতি কেন্ট বলেছেন “তাহার জন্মকালে যে রোগ ছিল, এখনও(পরিণত বয়সে) তাহার সেই রোগই আছে” গর্ভকালীন অবস্থা বা ছোটকালের মৌলিক চরিত্রে ফিরে গিয়ে তার উপর ভিত্তি করে ঔষধ নির্বাচন করাই হলো Go Back Theory বা প্রত্যাবর্তন তত্ত্ব বা পিছনে ফেরা তত্ত্ব। প্রখ্যাত হোমিও গবেষক ডাঃ শ্যামল কুমার দাস এ পদ্ধতির নাম দিয়েছেন Fruit-Tree-Earth Syndrome অর্থ্যাৎ ফল-গাছ-মাটি উপকথা । Fruit হলো রোগী যে ডাক্তারের সামনে বসে আছে, Tree হলো রোগীর বাবা-মা, Earth হলো তাদের বাবা-মা, তাদের বাবা-মা, তাদের বাবা-মা-----। তিনি  প্রথমে এ পদ্ধতির নাম দিয়েছিলেন Go Back Theory বা প্রত্যাবর্তন তত্ত্ব বা পিছনে ফেরা তত্ত্ব । পরবর্তীতে তিনি আরো গ...

পবিত্র বাণী থেকে শিক্ষা

    আল্লাহ তা’আলার ঘোষনা- “আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করব” (সূরা বাকারা: ৩০) “আর নিঃসন্দেহে আমি আদম সন্তানদেরকে সকল সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছি” (সূরা বনি ইসরাইল: ৭০) মানব সৃষ্টির প্রথম ভাগ- আল্লাহ তা’আলা এরশাদ করেন, “স্মরণ কর যখন তোমার প্রতিপালক ফেরেশতাগণকে বললেন, কাদা মাটি দ্বারা আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রুহ্ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হয়ো” (সূরা হিজর: ২৮) হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফী র. প্রণীত, মাওলানা মুহিউদ্দীন খান অনুদিত তফসীরে মা’আরেফুল কোরআন ৫ম খন্ডে ২৮৭-২৮৮ পাতায় লেখা আছে, “রুহ্ দুই প্রকারঃ  স্বর্গজাত ও মর্ত্যজাত। স্বর্গজাত রুহ্ আল্লাহ তা’আলার একটি একক সৃষ্টি। এর স্বরুপ দুর্জ্ঞেয়। অন্তর্দৃষ্টিসম্পন্ন মনীষিগণ এর আসল স্থান আরশের উপর দেখতে পান। কেননা, এটা আরশের চাইতেও সূক্ষ্ম। স্বর্গজাত রুহ্ অন্তর্দৃষ্টিতে উপর-নিচে পাঁচটি স্তরে অনুভব করা হয়। পাঁচটি স্তর এইঃ কল্ব, রুহ্, সির, খফী, আখফা -- এগুলো আদেশ-জগতের সূক্ষ্ম তত্ত্ব। মর্ত্যজাত রুহ্ হচ্ছে ঐ সূক্ষ্ম বাষ্প, যা মানবদেহের চার উপাদান...